হিন্দুস নিউজ

মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যতিক্রমী “নৌকা পূজা” সম্পন্ন

Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের ধীতেশ্বর এলাকায় ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী “নৌকা পূজা”। এ উপলক্ষে এলাকায় ধর্মীয় ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নৌকা পূজার বিশেষত্ব হলো—একই মণ্ডপে একসাথে বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা করা হয়। এই পূজায় মা মনসা, মা দশভুজা দুর্গাসহ আরও বেশ কয়েকজন দেবদেবীর আরাধনা করা হয়, যা এলাকাবাসীর কাছে দীর্ঘদিনের এক ঐতিহ্য হিসেবে পরিচিত।

পূজার অংশ হিসেবে সকালে শুভ অধিবাসের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে ধর্মীয় নিয়ম অনুযায়ী পূজা-অর্চনা, মন্ত্রোচ্চারণ ও ভক্তদের অংশগ্রহণে সম্পন্ন হয় পূজার বিভিন্ন আচার-অনুষ্ঠান।

নৌকা পূজাকে ঘিরে স্থানীয় ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতিতে ধীতেশ্বর এলাকা ছিল প্রাণবন্ত। শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সফলভাবে শেষ হয়েছে এ বছরের নৌকা পূজার আয়োজন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যতিক্রমী “নৌকা পূজা” সম্পন্ন

প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৬

featured Image
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের ধীতেশ্বর এলাকায় ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী “নৌকা পূজা”। এ উপলক্ষে এলাকায় ধর্মীয় ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নৌকা পূজার বিশেষত্ব হলো—একই মণ্ডপে একসাথে বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা করা হয়। এই পূজায় মা মনসা, মা দশভুজা দুর্গাসহ আরও বেশ কয়েকজন দেবদেবীর আরাধনা করা হয়, যা এলাকাবাসীর কাছে দীর্ঘদিনের এক ঐতিহ্য হিসেবে পরিচিত।

পূজার অংশ হিসেবে সকালে শুভ অধিবাসের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে ধর্মীয় নিয়ম অনুযায়ী পূজা-অর্চনা, মন্ত্রোচ্চারণ ও ভক্তদের অংশগ্রহণে সম্পন্ন হয় পূজার বিভিন্ন আচার-অনুষ্ঠান।

নৌকা পূজাকে ঘিরে স্থানীয় ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতিতে ধীতেশ্বর এলাকা ছিল প্রাণবন্ত। শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সফলভাবে শেষ হয়েছে এ বছরের নৌকা পূজার আয়োজন।

হিন্দুস নিউজ

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x