শনিবারের এই হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের আশদোদ শহরের জ্বালানি তেলের ডিপো এবং মোদিন শহরের স্পর্শকাতর সামরিক স্থাপনাগুলোতে সফল আঘাত হানা হয়েছে। এছাড়া ইসরায়েলে অবস্থিত যুক্তরাষ্ট্রের মিলিটারি ইনফরমেশন এক্সচেঞ্জ সেন্টারকেও লক্ষ্যবস্তু করেছে ইরানি বাহিনী।
বর্তমান ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র ত্রিমুখী সংঘাতের আবহে ভারত সরাসরি ইরানের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে। যুদ্ধের প্রতিকূল পরিস্থিতিতে ইরানকে নিয়মিত খাবার, ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী পাঠিয়ে সহায়তা করছে ভারত সরকার ও সেদেশের জনগণ। বিশেষ করে ভারতের জম্মু ও কাশ্মীরের বাসিন্দারা ইরানের দুর্দশাগ্রস্ত মানুষের জন্য গণচাঁদা সংগ্রহ করে তেহরানের দূতাবাসে জমা দিয়েছেন। মানবিকতার এক অনন্য নজীর গড়ে সেখানকার অনেক নারী তাদের প্রিয় স্বর্ণালঙ্কার পর্যন্ত ইরানের সহায়তায় বিলিয়ে দিয়েছেন।
ভারতীয় জনগণের এই অকুতোভয় ভালোবাসা ও নিঃস্বার্থ সাহায্যকে অত্যন্ত সম্মানের সঙ্গে গ্রহণ করেছে নয়াদিল্লিতে অবস্থিত ইরানি দূতাবাস। এক আনুষ্ঠানিক বার্তায় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয়দের এই আন্তরিকতা ও ভাতৃত্ববোধের কথা ইরান চিরকাল স্মরণে রাখবে। রণক্ষেত্রের উত্তাপের মাঝেও ভারত ও ইরানের এই আত্মিক বন্ধন এখন আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
মতামত