হিন্দুস নিউজ

বালেন্দ্রর শপথের পরপরই অ্যাকশন: রক্তের ঋণে গ্রেপ্তার অলি

| প্রিন্ট সংস্করণ

বালেন্দ্রর শপথের পরপরই অ্যাকশন: রক্তের ঋণে গ্রেপ্তার অলি
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
নেপালের রাজনীতিতে এক নতুন ভোরের সূচনা হলো। দুর্নীতি ও স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্র-জনতার যে রক্তক্ষয়ী সংগ্রাম গত বছর কাঠমান্ডুর রাজপথকে রঞ্জিত করেছিল, আজ তার চূড়ান্ত বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে। নেপালের নবনির্বাচিত প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ও তাঁর মন্ত্রিপরিষদ শপথ নেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মাথায় এক ঐতিহাসিক সাহসী পদক্ষেপ গ্রহণ করেছে। জেন-জি বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী দমন-পীড়ন ও ৭৭ জন তরুণকে হত্যার দায়ে আজ রবিবার সকালে গ্রেপ্তার করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে।

​কাঠমান্ডু ভ্যালির পুলিশের মুখপাত্র ওম অধিকারী আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপিকে জানিয়েছেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আজ সকালেই তাঁদের নিজ নিজ বাসভবন থেকে হেফাজতে নেওয়া হয়েছে। গত বছরের ৮ ও ৯ সেপ্টেম্বর নেপালের ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায় রচিত হয়েছিল। সে সময় দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া সাধারণ শিক্ষার্থীদের ওপর তৎকালীন অলি সরকারের নির্দেশে পুলিশি তাণ্ডব চালানো হয়, যাতে প্রাণ হারান অন্তত ৭৭ জন আন্দোলনকারী। 

সেই গণবিস্ফোরণের মুখেই ৭৪ বছর বয়সী অলি ক্ষমতা ছাড়তে বাধ্য হন।

​এরপর ৫ মার্চের সাধারণ নির্বাচনে নেপালের সচেতন জনতা বালেন্দ্র শাহর নেতৃত্বাধীন ‘রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি’কে (আরএসপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে ক্ষমতায় বসায়। হিন্দু ঐতিহ্যের এই পুণ্যভূমিতে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার যে অঙ্গীকার বালেন্দ্র শাহ করেছিলেন, আজ এই গ্রেপ্তারের মধ্য দিয়ে তার প্রতিফলন দেখছে সাধারণ মানুষ। দীর্ঘদিনের রাজনৈতিক আধিপত্য ও ক্ষমতার দম্ভ চূর্ণ করে এই গ্রেপ্তার নেপালের রাজনীতিতে যেমন শুদ্ধি অভিযানের ইঙ্গিত দিচ্ছে, তেমনি জেন-জিদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বিজয়কে সার্থক করে তুলবে বলে বিশ্লেষকরা মনে করছেন। রক্তের ঋণে শেষ পর্যন্ত আইনের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে বিতর্কিত সাবেক এই রাষ্ট্রপ্রধানকে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বালেন্দ্রর শপথের পরপরই অ্যাকশন: রক্তের ঋণে গ্রেপ্তার অলি

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x