শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

পঞ্চভূতে বিলীন রাহুলের নশ্বর দেহ, স্বামীর শেষকৃত্য সেরে সাদা পোশাকে প্রিয়াঙ্কা!

| প্রিন্ট সংস্করণ

পঞ্চভূতে বিলীন রাহুলের নশ্বর দেহ, স্বামীর শেষকৃত্য সেরে সাদা পোশাকে প্রিয়াঙ্কা!
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে শেষ বিদায় জানিয়ে প্রিয়াঙ্কা যখন শ্মশান থেকে বেরোচ্ছেন, তখন যেন তিনি বড্ড অসহায়। তবে ১২ বছরের ছেলে, নিজের মা-বাবা, বয়স্ক শাশুড়ির কথা মাথায় রেখে নিজেকে শক্ত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।‘চিরদিনই’ একসঙ্গে পথ চলবেন বলে কথা দিয়েছিলেন তাঁরা একে-অপরকে। ক্লাস টুয়েলভে পড়া একটা মেয়ে, ভালোবেসে ছিল বয়সে বছর চারেকের বড়, নিজের সিনেমারই হিরোকে। একসঙ্গে সংসার পাতা, সন্তানের মা-বাবা হওয়া, সম্পর্কে দূরত্ব আসা, ডিভোর্স মামলা তুলে দিয়ে আবার একসঙ্গে থাকার প্রতিশ্রুতি--- এই লম্বা সময়ে অনেককিছুই হয়েছে তাঁদের সঙ্গে। তবে একটাবারও প্রকাশ্যে কখনো একে-অপরকে নিয়ে বিরূপ মন্তব্য করেননি। তবে একসঙ্গে পথ চলা হয়তো এটুকুই ছিল। সোমবার রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে শেষ বিদায় জানিয়ে প্রিয়াঙ্কা যখন শ্মশান থেকে বেরোচ্ছেন, তখন যেন তিনি বড্ড অসহায়। তবে ১২ বছরের ছেলে, নিজের মা-বাবা, বয়স্ক শাশুড়ির কথা মাথায় রেখে নিজেকে শক্ত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।২০১০ সালের নভেম্বর মাসে বিয়ে করেন রাহুল ও প্রিয়াঙ্কা। তার মাত্র দু বছরের মধ্যেই জন্ম তাঁদের ছেলে সহজের। সন্তানের জন্মের বছর খানেকের মধ্যেই রাহুল-প্রিয়াঙ্কার মনোমালিন্য বিরাট আকার ধারণ করে। পারস্পরিক বোঝাপড়ার অভাবে আলাদা হয় পথ। দীর্ঘদিন সিঙ্গল মাদার হিসাবে একাই সহজকে বড় করেছেন প্রিয়াঙ্কা। আদালতে বিচ্ছেদ মামলাও দায়ের হয় ২০১৮ সালে। তবে সহজই তাঁদের সম্পর্ককে সহজ করে তুলেছিল বলা চলে! সন্তানের জন্য ডিভোর্সের সিদ্ধান্ত থেকে সরে আসেন। ২০২২ সাল থেকে একটু একটু করে ফের কাছাকাছি আসা।

সোমবার কেওড়াতলা মহাশ্মশানে হল রাহুলের শেষকৃত্য। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে টলিউডের বহু তারকারা এদিন এসেছিলেন প্রিয় মানুষটাকে শেষ বিদায় জানাতে। লাল পতাকায় মুড়ে, লাল সেলাম কমরেড ধ্বনিতে শেষযাত্রা। আর্জেন্টিনার নীল-সাদা পতাকাও সঙ্গী ছিল রাহুলের। শনিবার থেকেই রাহুলের বিজয়গড়ের বাড়িতে ভিড়। রাতে খবর আসার পর কেউই আর স্থির থাকতে পারেননি। ‘মাটির মানুষ’, ‘স্পষ্টবক্তা’ হিসেবে পরিচিত রাহুল যদিও তখন অনেক দূরে, দীঘার এক হাসপাতালে। তাঁর মরদেহ ঠান্ডা ঘরে অপেক্ষা করছে ময়নাতদন্তের। প্রাণবায়ু বেরিয়েছে সেই বিকেলেই। যে অভিনয়কে প্রাণ দিয়ে ভালোবাসতেন, সেই অভিনয় করতে করতেই এসেছে মৃত্যু।দীর্ঘ বিরতির পর ফেব্রুয়ারি মাসে ছোট পর্দায় ফেরেন রাহুল। ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে তিনি নায়ক হয়ে আসেন। কদিনের মধ্যেই তাঁর অভিনয়, ধারাবাহিকের গল্প প্রশংসা পেতে থাকে। সেই সিরিয়ালের আউডটোর শ্যুটেই তালসারি যাওয়া। আর শ্যুটের ফাঁকেই সমুদ্রের জলে ডুবে মৃত্যু।

তবে রাহুল কিন্তু কোনোদিনই শুধু অভিনেতা হিসেবে পরিচিতি পাননি, সুবক্তা-সুলেখক। একদম শূন্য থেকে কেরিয়ার শুরু করেছিলেন। থিয়েটারের মঞ্চ থেকে উঠে এসে সিনেমা-সিরিজ-সিরিয়াল, বিচরণ করেছে স্বমহিমায়। পরিচিতি ছিলেন স্পষ্ট বক্তা হিসেবে। বাংলার মানুষ চোখের জল বিদায় জানাল তাঁদের রাহুলকে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

পঞ্চভূতে বিলীন রাহুলের নশ্বর দেহ, স্বামীর শেষকৃত্য সেরে সাদা পোশাকে প্রিয়াঙ্কা!

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x