হিন্দুস নিউজ

ধর্মীয় শিক্ষা ছড়িয়ে দিতে পাথরঘাটায় ব্যতিক্রমী উদ্যোগ

Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
চট্টগ্রাম নগরীর পাথরঘাটা জেলে সম্প্রদায়ের শিশুদের মাঝে ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও মানবিক সহায়তার বার্তা পৌঁছে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সনাতনী অধিকার আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় কমিটি। শুক্রবার (৮ মে) দুপুর ২টায় পাথরঘাটার গীতা স্টাডি সেন্টারে শ্রীমদ্ভগবদ গীতা, মহানাম মন্ত্র জপমালা ও আর্থিক সহায়তা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ধর্মীয় ও মানবিক এ আয়োজনকে ঘিরে এলাকার শিশু-কিশোর ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ওমান প্রবাসী সনাতনী অধিকার আন্দোলনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহ-সভাপতি সুমন আচার্য্য-এর আর্থিক সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ, ধর্মীয় ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় সভাপতি পিংকু ভট্টাচার্য্য, সহ-সভাপতি ডা. সুমন কান্তি দাশ, সাধারণ সম্পাদক পলাশ সেন, অর্থ সম্পাদক অসীম কুমার দাশ, বাংলাদেশ গীতা পরিষদ-এর সাংগঠনিক সম্পাদক নিশান সরকার, প্রিয়া দাশগুপ্তা, প্রেম বতী ললিতা দাসীসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে শিশুদের নৈতিক অবক্ষয়, মাদকাসক্তি ও সামাজিক অস্থিরতা থেকে দূরে রাখতে ধর্মীয় শিক্ষার গুরুত্ব অনেক বেশি। শ্রীমদ্ভগবদ গীতা মানুষের জীবনে সত্য, ন্যায়, ধৈর্য ও মানবতার শিক্ষা দেয়। তাই ছোটবেলা থেকেই শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় গড়ে তোলা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, গীতার শিক্ষা মানুষকে শান্তি, সম্প্রীতি ও সহনশীলতার পথে পরিচালিত করে। সমাজে ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ধর্মীয় শিক্ষার বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত, সুশিক্ষিত ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ নিয়মিত চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

পরে শিশুদের হাতে শ্রীমদ্ভগবদ গীতা, মহানাম মন্ত্র জপমালা ও আর্থিক সহায়তা তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও বিশ্বমানবতার কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ধর্মীয় শিক্ষা ছড়িয়ে দিতে পাথরঘাটায় ব্যতিক্রমী উদ্যোগ

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x