বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট সিরাজগঞ্জ জেলা শাখার ২৭ সদস্য বিশিষ্ট একটি নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী তিন মাসের জন্য এই কমিটির অনুমোদন দেয় সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।নবগঠিত এই কমিটিতে শিশির কুমার দাসকে আহ্বায়ক এবং গৌরব চক্রবর্তীকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়েছে। সম্প্রতি এক সাংগঠনিক সভার মাধ্যমে এই জেলা কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন পায়।


"বাংলাদেশের প্রথম হিন্দু ছাত্র সংগঠন হচ্ছে 'হিন্দু ছাত্র মহাজোট'। আমি শপথ নিয়ে বলছি, আমাদের জেলায় সনাতন ধর্মাবলম্বীরা যাতে নিরাপদে বসবাস করতে পারেন, আমরা সেই পরিবেশ বজায় রাখতে কাজ করব। জেলায় কোথাও কোনো হিন্দু নির্যাতনের ঘটনা ঘটলে, আমরা তাৎক্ষণিকভাবে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তুলব।"
অন্যদিকে নবনির্বাচিত সদস্য সচিব গৌরব চক্রবর্তী জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন:
"আমাদের ওপর আস্থা রেখে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য সিরাজগঞ্জ জেলা হিন্দু ছাত্র মহাজোটের সকল স্তরের নেতৃবৃন্দকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা খুব দ্রুতই জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে সাংগঠনিক কমিটি গঠন করব এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের জেলা কমিটিকে একটি পূর্ণাঙ্গ রূপ দান করব।এদিকে সিরাজগঞ্জ জেলার এই নবগঠিত কমিটিকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

জানা গেছে, প্রাথমিকভাবে নির্দিষ্ট মেয়াদের (তিন মাস) জন্য এই আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে এবং এই সময়ের মধ্যেই সবকটি ইউনিটের কাজ গুছিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা রয়েছে।

মতামত