সংগঠনটির পক্ষ থেকে সিলেট জেলার ওসমানীনগর উপজেলার গুপ্তপাড়া এলাকায় অবস্থিত শ্রী শ্রী মুরারী গুপ্তের মন্দিরের নির্মাণ কাজের জন্য ১০ বস্তা সিমেন্ট প্রদান করা হয়েছে।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ জানান, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো শুধু উপাসনার স্থান নয়, বরং সমাজে নৈতিকতা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ চর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্র। সেই দায়িত্ববোধ থেকেই বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘ সবসময় বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে আসছে।
স্থানীয় ভক্তবৃন্দ ও মন্দির পরিচালনা কমিটির সদস্যরা এ সহযোগিতার জন্য বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘ মৌলভীবাজার জেলা শাখার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত সহযোগিতায় মন্দির নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন হবে।
ধর্মীয় সম্প্রীতি, মানবিকতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘ ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলেও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।
মতামত