হিন্দুস নিউজ

মহারাষ্ট্রে বিমান দুর্ঘটনায় উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার নিহত

| প্রিন্ট সংস্করণ

মহারাষ্ট্রে বিমান দুর্ঘটনায় উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার নিহত
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

ভারতের মহারাষ্ট্রে বুধবার সকালে একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার নিহত হয়েছেন। ভারতের অসামরিক বিমান চলাচল মহাপরিচালক (ডিজিসিএ) এই তথ্য নিশ্চিত করেছে। দুর্ঘটনায় তার দেহরক্ষী, একজন সহকারী এবং বিমানের দুই ক্রু সদস্যসহ মোট পাঁচজনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সরকার নির্বাচনের প্রচারে অংশ নিতে ভাড়া করা একটি ছোট বিমানে করে মুম্বাই থেকে পুনের বারামতীর উদ্দেশ্যে রওনা হয়েছিলেন অজিত পাওয়ার। বুধবার সকাল পৌনে নয়টার দিকে বারামতী বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ের পাশেই বিমানটি বিধ্বস্ত হয়। 

দুর্ঘটনার পরপরই বিমানে আগুন ধরে যায়, ফলে কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অবতরণের সময় বিমানটি নিয়ন্ত্রণ হারায় এবং একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় উদ্ধারকাজ ব্যাহত হয়। বিধ্বস্ত বিমানটি লিয়ারজেট ৪৫ মডেলের ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অজিত পাওয়ার ছিলেন ভারতের জ্যেষ্ঠ রাজনীতিবিদ শরদ পাওয়ারের ভাইপো এবং মহারাষ্ট্র রাজনীতির অন্যতম প্রভাবশালী নেতা। তার মৃত্যুর খবরে রাজ্যজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেভেন্দ্র ফডনবিশ তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন এবং বুধবার রাজ্যে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ বিভিন্ন রাজনৈতিক নেতা ও বিশিষ্টজন। তারা অজিত পাওয়ারকে একজন অভিজ্ঞ, কর্মঠ ও তৃণমূলসংযোগ থাকা জননেতা হিসেবে স্মরণ করেছেন।

অজিত পাওয়ারের আকস্মিক মৃত্যু মহারাষ্ট্রের রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতা তৈরি করল বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। দুর্ঘটনার কারণ জানতে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মহারাষ্ট্রে বিমান দুর্ঘটনায় উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার নিহত

প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x