হিন্দুস নিউজ

বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষায় আন্তর্জাতিক সমাজের হস্তক্ষেপ জরুরি: রতন লাল নাথ

| প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষায় আন্তর্জাতিক সমাজের হস্তক্ষেপ জরুরি: রতন লাল নাথ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর চলমান সহিংসতা, নির্যাতন ও সাংস্কৃতিক নিধনের ঘটনাকে গভীর উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন ত্রিপুরার মন্ত্রী রতন লাল নাথ। তিনি বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সমাজের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

‎নিজের প্রতিক্রিয়ায় মন্ত্রী রতন লাল নাথ বলেন, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ওপর পরিকল্পিতভাবে সহিংসতা, নিপীড়ন ও ধর্মীয়–সাংস্কৃতিক আক্রমণ চালানো হচ্ছে। এটি কেবল সহিষ্ণুতার অভাব নয়, বরং একটি সম্প্রদায়ের অস্তিত্ব ও সংস্কৃতি নিশ্চিহ্ন করার সুস্পষ্ট চেষ্টা।

‎তিনি আরও বলেন, বাংলাদেশে বসবাসরত হিন্দুদের জীবন আজ সম্পূর্ণ অনিরাপদ হয়ে উঠেছে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয়, বসতবাড়ি ও সাংস্কৃতিক স্থাপনাগুলিকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে হামলা চালানো হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

‎মন্ত্রী জানান, এই সংবেদনশীল বিষয়টিতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। একই সঙ্গে তিনি বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এই নিন্দনীয় ঘটনাগুলির প্রতি আন্তর্জাতিক মহলের মনোযোগ অত্যন্ত জরুরি।

‎রতন লাল নাথ অভিযোগ করে বলেন, বাংলাদেশে হিন্দুদের বিশ্বাসের কেন্দ্রগুলি ধারাবাহিকভাবে আক্রমণের শিকার হচ্ছে এবং এর ফলে সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে ভয় ও অনিশ্চয়তা ক্রমশ বাড়ছে।

‎তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সহিংসতা বন্ধ ও সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষায় আন্তর্জাতিক সমাজের হস্তক্ষেপ জরুরি: রতন লাল নাথ

প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x