হিন্দুস নিউজ

মহাকাশ বিজয়ে নতুন ইতিহাসের সূচনা: চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ শেষে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

| প্রিন্ট সংস্করণ

মহাকাশ বিজয়ে নতুন ইতিহাসের সূচনা: চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ শেষে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
মানব সভ্যতার মহাকাশ গবেষণায় এক স্বর্ণালী অধ্যায়ের সূচনা করে দীর্ঘ ১০ দিনের ঐতিহাসিক চন্দ্রাভিযান শেষে সফলভাবে পৃথিবীতে প্রত্যাবর্তন করেছেন নাসার 'আর্টেমিস-২' মিশনের চার নভোচারী। চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ করে মানুষের তৈরি মহাকাশযানের ইতিহাসে দূরতম পথ পাড়ি দেওয়ার নতুন রেকর্ড গড়ে শনিবার (১১ এপ্রিল) তারা প্রশান্ত মহাসাগরে অবতরণ করেন। বিজ্ঞান ও প্রযুক্তির এই চরম উৎকর্ষতাকে মহাকাশ অনুসন্ধানের 'নতুন যুগ' হিসেবে অভিহিত করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

​বাংলাদেশ সময় শনিবার ভোর ৬টা ৭ মিনিটে (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা ৭ মিনিটে) নভোচারীদের বহনকারী ওরিয়ন মহাকাশযানটি ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলে আছড়ে পড়ে। এর আগে ১৯৭০ সালে অ্যাপোলো-১৩ মিশনের নভোচারীরা পৃথিবী থেকে সর্বোচ্চ ৪ লাখ ১৭১ কিলোমিটার দূরে যাওয়ার যে রেকর্ড গড়েছিলেন, আর্টেমিস-২ মিশনে ওরিয়ন নভোযানটি সেই সীমানা ছাড়িয়ে ৬ লাখ ৯৪ হাজার ৪৮১ মাইল পথ পাড়ি দিয়েছে। গত ২ এপ্রিল ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে শুরু হওয়া এই অভিযানে চার নভোচারী মহাকাশের রহস্যময় পথে দীর্ঘ ১০ দিন অতিবাহিত করেন।

​প্রশান্ত মহাসাগরে অবতরণের সময় ওরিয়ন নভোযানটি ঘণ্টায় প্রায় ২০ মাইল গতিতে পানির উপরিভাগে আঘাত করে। ১০ দিন ধরে মহাকাশের ওজনহীনতায় থাকা নভোচারীদের কাছে পানির সেই ধাক্কা ছিল অনেকটা শক্ত দেয়ালের মতো। অবতরণের পর পরই নৌবাহিনীর ডুবুরি দল এবং এমএইচ-৬০ সিহক হেলিকপ্টার উদ্ধার অভিযানে অংশ নেয়। ওরিয়ন ক্যাপসুলের সুরক্ষায় থাকা পাঁচটি বিশেষ এয়ারব্যাগ স্বয়ংক্রিয়াভাবে সচল হয়ে নভোযানটিকে উত্তাল সমুদ্রে স্থিতিশীল রাখতে সাহায্য করে।

​উদ্ধারকারী দলের মেডিকেল অফিসাররা জানিয়েছেন, মহাকাশচারী রেইড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ এবং জেরেমি হ্যানসেন সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছেন। তাদের হেলিকপ্টারে করে দ্রুত জন পি মুর্থা নামক যুদ্ধজাহাজে নেওয়া হয়, যেখানে উন্নত চিকিৎসা ও শারীরিক পরীক্ষার ব্যবস্থা রয়েছে। সেখানে তাদের রক্তচাপ, পালস এবং স্নায়ুবিদ্যায় কোনো জটিলতা আছে কি না তা বিশদভাবে পরীক্ষা করে চিকিৎসকরা তাদের শারীরিক অবস্থাকে সন্তোষজনক বলে ঘোষণা করেছেন।

​এই অভাবনীয় সাফল্যে বিশ্বজুড়ে বিজ্ঞানীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে। আর্টেমিস প্রোগ্রামের ম্যানেজার হাওয়ার্ড হু দিনটিকে একটি ঐতিহাসিক দিন হিসেবে বর্ণনা করে বলেন, এই মিশনটি মানুষের মহাকাশ অনুসন্ধানে নতুন যুগের দুয়ার খুলে দিল। নাসার অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর অমিত কেশাত্রিয়া এই সাফল্যকে 'বিশ্বের জন্য বড় উপহার' বলে মন্তব্য করেছেন। তিনি আরও জানান, এই অর্জন কোনো ভাগ্যের জোরে নয়, বরং হাজার হাজার মানুষের নিরলস পরিশ্রমের ফসল। ওরিয়নের এই সফল ফেরা ভবিষ্যতে মানুষকে পুনরায় চাঁদের বুকে নামিয়ে আনার স্বপ্নকে আরও শক্তিশালী করল।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মহাকাশ বিজয়ে নতুন ইতিহাসের সূচনা: চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ শেষে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x