হিন্দুস নিউজ

প্লেব্যাক গায়ক হিসেবে অবসরের ঘোষণা দিলেন ভরতীয় জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং

| প্রিন্ট সংস্করণ

প্লেব্যাক গায়ক হিসেবে অবসরের ঘোষণা দিলেন ভরতীয় জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

ভারতীয় সংগীত জগতে নেমে এলো এক আবেগঘন অধ্যায়। 

কোটি কোটি শ্রোতার হৃদয়ের গায়ক, সমসাময়িক বলিউডের সবচেয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং প্লেব্যাক গায়ক হিসেবে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন।

 নতুন বছরের শুরুতেই তার এই সিদ্ধান্ত সংগীতপ্রেমীদের মধ্যে শোক ও বিস্ময়ের আবহ তৈরি করেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অরিজিৎ সিং তার সিদ্ধান্তের কথা জানান। পোস্টে তিনি লেখেন—

তিনি শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, দীর্ঘদিনের এই সংগীতযাত্রা তার জন্য ছিল অসাধারণ এক অভিজ্ঞতা। তবে এখন থেকে আর কোনো নতুন প্লেব্যাক গানের কাজ তিনি নেবেন না বলেই স্পষ্ট করে দেন।

এই ঘোষণার পরপরই তার ভক্তদের মধ্যে নেমে আসে হতাশা ও আবেগের ঢল।

 অনেকেই বিশ্বাস করতে পারছেন না, যে কণ্ঠে ‘তুম হি হো’, ‘চন্না মেরেয়া’, ‘আগার তুম সাথ হো’, ‘কেশরিয়া’র মতো অসংখ্য কালজয়ী গান পাওয়া গেছে—সেই কণ্ঠ আর নতুন করে সিনেমার পর্দায় শোনা যাবে না।

অরিজিৎ সিংয়ের গান শুধু বিনোদন নয়, বহু মানুষের জীবনের অনুভূতি, ভালোবাসা, বিচ্ছেদ আর স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে। তার কণ্ঠে পাওয়া গেছে নীরব কষ্ট থেকে শুরু করে গভীর প্রেমের প্রকাশ। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই প্রতিক্রিয়ায় ভরে গেছে টাইমলাইন। এক ভক্ত লিখেছেন,

“আমাদের জীবনের প্লেলিস্টটাই অসম্পূর্ণ হয়ে গেল।”

আরেকজন মন্তব্য করেন,

“অরিজিৎ মানে শুধু একজন গায়ক নয়, সে একটা অনুভূতি। এই সিদ্ধান্ত মানতে কষ্ট হচ্ছে।”

কেউ কেউ আবার কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন,

“আপনি আমাদের জীবনের সেরা গানগুলো উপহার দিয়েছেন, তার জন্য চিরকাল কৃতজ্ঞ থাকব।”

নেটিজেনদের অনেকেই আশা প্রকাশ করেছেন—এটি যেন চূড়ান্ত বিদায় না হয়, ভবিষ্যতে হয়তো ভিন্ন কোনো রূপে আবার সংগীতের সঙ্গে যুক্ত হবেন তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

প্লেব্যাক গায়ক হিসেবে অবসরের ঘোষণা দিলেন ভরতীয় জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x