হিন্দুস নিউজ

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিচ্ছে না ভারত

| প্রিন্ট সংস্করণ

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিচ্ছে না ভারত
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
ইরানের বিরুদ্ধে যুদ্ধে ভারতীয় বন্দর ব্যবহারের মার্কিন দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, মার্কিন নৌবাহিনীকে ভারতীয় বন্দর ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে বলে যে তথ্য ছড়ানো হচ্ছে, তার কোনো সত্যতা নেই।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষা সচিবের উপদেষ্টা ডগলাস ম্যাকগ্রেগর একটি টেলিভিশন চ্যানেলে দাবি করেছিলেন যে, চলমান সংঘাতের মধ্যে মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো ভারতীয় বন্দর ব্যবহার করতে পারে।

এই মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘ভারতীয় বন্দরগুলো মার্কিন নৌবাহিনী ব্যবহার করছে বলে যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ বানোয়াট। এ ধরনের ভিত্তিহীন মন্তব্যের বিষয়ে আমরা সবাইকে সতর্ক করছি।’

ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতের প্রেক্ষাপটে ভারতের অবস্থান নিয়ে বিশ্বজুড়ে আলোচনার মধ্যেই এই স্পষ্টীকরণ এল। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর জবাবে তেহরানও ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। এমন উত্তেজনাকর পরিস্থিতিতে ভারত কার পক্ষ নেবে, তা নিয়ে নানা মহলে কৌতূহল ছিল।

বিবৃতিতে আরও জানানো হয়, শ্রীলঙ্কা উপকূলের কাছে একটি ইরানি যুদ্ধজাহাজে মার্কিন সাবমেরিন হামলার ঘটনাটি ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। উল্লেখ্য, ক্ষতিগ্রস্ত ইরানি জাহাজটি ভারতে আয়োজিত একটি সামরিক মহড়া শেষ করে ফেরার পথে হামলার শিকার হয়। সংঘাতের এই আবহে ভারত নিজের নিরপেক্ষ অবস্থান বজায় রাখতেই বন্দর ব্যবহারের অনুমতি দেওয়ার বিষয়টি নাকচ করে দিয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিচ্ছে না ভারত

প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x