নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্যানুযায়ী, ১২৬টি আসনের মধ্যে বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন এই জোট ৯৯টি আসনে এগিয়ে থেকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দিকে এগোচ্ছে।
এর মাধ্যমে হিমন্ত বিশ্ব শর্মা টানা তৃতীয়বারের মতো আসামের ক্ষমতায় বসার এক অনন্য রেকর্ড গড়তে যাচ্ছেন।
২০১৬ এবং ২০২১ সালের নির্বাচনে বিজেপিকে ক্ষমতায় আনার পেছনে তার অনবদ্য ভূমিকার পর এবারের ফলাফল তাকে উত্তর-পূর্ব ভারতের রাজনীতিতে অন্যতম শক্তিশালী নেতায় পরিণত করল।
মতামত