হিন্দুস নিউজ

কলকাতায় অমিত শাহ, আজই ঠিক হতে পারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম

| প্রিন্ট সংস্করণ

কলকাতায় অমিত শাহ, আজই ঠিক হতে পারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয় পাওয়ার পর এবার নতুন সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। নতুন মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করতে শুক্রবার কলকাতায় আসছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রে জানা গেছে, তার নেতৃত্বেই অনুষ্ঠিত হবে নবনির্বাচিত বিধায়কদের বৈঠক, যেখানে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করা হবে।

বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচনের জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অমিত শাহকে। সহকারী পর্যবেক্ষক হিসেবে থাকবেন মোহনচরণ মাঝি। সাধারণত কোনো রাজ্যে নির্বাচনে জয়ের পর বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে পর্যবেক্ষক পাঠিয়ে নবনির্বাচিত বিধায়কদের মতামত নেয় এবং সেখানেই পরিষদীয় দলনেতার নাম ঘোষণা করা হয়। এবারও একই প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন করা হবে।

বিধানসভা নির্বাচনে বিজেপির নিরঙ্কুশ জয়ের ফলে এবার প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে যাচ্ছে দলটি। ফলে এতদিন বিরোধী দলের ভূমিকায় থাকা বিজেপি এখন রাজ্যের ক্ষমতায় বসতে যাচ্ছে। আর বিধানসভায় শাসকদলের পরিষদীয় দলনেতাই মুখ্যমন্ত্রী হন। সে কারণে শুক্রবারের বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত সফরসূচি অনুযায়ী, শুক্রবার সকাল ১০টা ১৫ মিনিটে দিল্লির কৃষ্ণ মেনন মার্গের সরকারি বাসভবন থেকে রওনা দেবেন অমিত শাহ। এরপর তিনি পালাম বিমানবন্দরে পৌঁছাবেন। সকাল ১০টা ৪০ মিনিটে বিএসএফের বিশেষ বিমানে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। দুপুর ১২টা ৪০ মিনিটে কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার।

বিমানবন্দর থেকে সড়কপথে সরাসরি নিউ টাউনের একটি হোটেলে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুর ১টার দিকে সেখানে পৌঁছানোর পর বিকেল থেকে রাত পর্যন্ত একাধিক বৈঠকে অংশ নেবেন তিনি। বিজেপি সূত্রে জানা গেছে, হবু বিধায়ক এবং দলের শীর্ষ নেতাদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করবেন অমিত শাহ। সেই বৈঠকেই মূলত পরিষদীয় দলনেতা তথা মুখ্যমন্ত্রীর নাম নির্ধারণ হবে।

পশ্চিমবঙ্গ রাজনীতিতে বর্তমানে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, বিজেপির মুখ্যমন্ত্রী হচ্ছেন কে। দলের ভেতরে একাধিক নাম আলোচনায় থাকলেও কেন্দ্রীয় নেতৃত্ব এখনো আনুষ্ঠানিকভাবে কাউকে সামনে আনেনি। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, বিধায়কদের মতামত এবং কেন্দ্রীয় নেতৃত্বের কৌশল বিবেচনায় নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড-এ নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন অমিত শাহ। সূচি অনুযায়ী, শনিবার সকাল ১০টা ৩৫ মিনিটে নিউ টাউনের হোটেল থেকে রওনা দিয়ে সকাল ১০টা ৫৫ মিনিটে ব্রিগেডে পৌঁছাবেন তিনি।

শপথ অনুষ্ঠান শেষ হওয়ার পর দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ব্রিগেড থেকে বেরিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে তার। এরপর দুপুর ১২টা ৪৫ মিনিটে বিএসএফের বিমানে দিল্লির উদ্দেশ্যে কলকাতা ছাড়বেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, পশ্চিমবঙ্গে বিজেপির এই সরকার গঠন শুধু রাজ্য রাজনীতিতেই নয়, বরং জাতীয় রাজনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতায় থাকলেও এবারের নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে বিজেপি। ফলে নতুন সরকার গঠনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি এখন অত্যন্ত উত্তপ্ত ও আলোচনার কেন্দ্রে রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

কলকাতায় অমিত শাহ, আজই ঠিক হতে পারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x