হিন্দুস নিউজ

অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা, আগামীকাল গুয়াহাটিতে মেগা আয়োজন

| প্রিন্ট সংস্করণ

অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা, আগামীকাল গুয়াহাটিতে মেগা আয়োজন
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অসমের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা। গুয়াহাটিতে অনুষ্ঠিত বিজেপি ও এনডিএ পরিষদীয় দলের গুরুত্বপূর্ণ বৈঠকে তাঁকে নতুন নেতা হিসেবে নির্বাচিত করা হয়।

দলের বৈঠকে হিমন্ত বিশ্ব শর্মার নাম প্রস্তাব করেন বিদায়ী মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। পরে উপস্থিত বিধায়কদের সর্বসম্মতিক্রমে তিনি পরিষদীয় দলের নেতা নির্বাচিত হন। এরপর জোটের ১০২ জন বিধায়কের সমর্থন নিয়ে রাজভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানান তিনি।

আগামী ১২ মে গুয়াহাটির খানাপাড়া ভেটেরিনারি কলেজ মাঠে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন হিমন্ত বিশ্ব শর্মা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির কেন্দ্রীয় শীর্ষ নেতারাও অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা গেছে।

সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পর থেকেই মুখ্যমন্ত্রীর পদ নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হিমন্ত বিশ্ব শর্মার এই অভিষেক অসমের রাজনীতিতে তাঁর শক্তিশালী অবস্থানের প্রতিফলন।

দলীয় নেতাকর্মীদের মতে, নতুন নেতৃত্বের অধীনে অসমে উন্নয়ন, অবকাঠামো ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা, আগামীকাল গুয়াহাটিতে মেগা আয়োজন

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x