(News copied from- 'হিন্দুস নিউজ')
স্মারকলিপি প্রদানকালে বাংলাদেশ সনাতন পার্টির পক্ষে উপস্থিত ছিলেন পরম শ্রদ্ধেয় শ্রী মৎ প্রনবানন্দ মহারাজ, দলের অন্যতম শীর্ষ নেতা অ্যাড. সুমন কুমার রায় এবং জনাব সুবীর কান্তি ধর। নেতৃবৃন্দ মাননীয় বিশেষ সহকারীকে ঘটনা সম্পর্কে অবহিত করেন এবং অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। মাননীয় বিজন কান্তি সরকার মহোদয় স্মারকলিপিটি গভীর মনোযোগের সাথে গ্রহণ করেন এবং এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। উল্লেখ্য, এই হত্যাকাণ্ডের পর থেকে সমগ্র দেশজুড়ে বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে তীব্র ক্ষোভ ও বিচারহীনতার আশঙ্কা দেখা দিয়েছে, যার প্রেক্ষিতে বিএসপি এই জোরালো পদক্ষেপ গ্রহণ করল।
মতামত