হিন্দুস নিউজ

পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী কি শুভেন্দু অধিকারী?

| প্রিন্ট সংস্করণ

পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী কি শুভেন্দু অধিকারী?
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভূমধস জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এখন সবার কাছে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, কে হচ্ছেন পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী? এই প্রশ্ন ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।

 আনুষ্ঠানিকভাবে কোনো নাম ঘোষণা করা হয়নি। এ নিয়ে কয়েকটি নাম আলোচনায় থাকলেও শুভেন্দু অধিকারীর পাল্লা ভারি বলে সূত্রে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী শুক্রবার (৮ মে) কলকাতায় বিজেপির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। সূত্র বলছে, ওই বৈঠকে বিধানসভা দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করা হতে পারে।

এনডিটিভি বলছে, রাজ্য বিজেপি সভাপতি সমিত ভট্টাচার্য শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করবেন বলে জানা গেছে। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারেন।

ফলে পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হতে পারেন বলে অনেকে মনে করছেন। যদিও শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়েছেন মাত্র সাড়ে পাঁচ বছর আগে। তার আগে তিনি তৃণমূল কংগ্রেসের অন্যতম শীর্ষস্থানীয় নেতা ও মমতা ব্যানার্জীর আস্থাভাজন ছিলেন। ‘আদি বিজেপি’ বা বিজেপির পুরনো নেতাদের কাছে তার গ্রহণযোগ্যতা কম। শুভেন্দু অধিকারী পুরনো কংগ্রেসি ঘরানার রাজনৈতিক পরিবারের সন্তান এবং সঙ্ঘ পরিবারের সঙ্গে তার কোনো পুরনো সম্পর্কও ছিল না।

বিজেপির নেতৃত্ব বেছে নেয়ার ক্ষেত্রে যেহেতু দলটির আদর্শিক অভিভাবক আরএসএসের একটা প্রভাব থাকে বলে ধারণা করা হয়, তাই এই ফ্যাক্টরটিও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যেতে পারে।

পশ্চিমবঙ্গে বিজেপির নতুন সরকারের শপথগ্রহণ কবে হবে, তা নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়া হয়নি। তবে আগামী ৯ মে বিজেপির শপথগ্রহণের তারিখ হিসেবে ঠিক হতে পারে কি না, তা নিয়ে বিভিন্ন জল্পনা ছড়িয়েছে।

এদিকে শুভেন্দু অধিকারী এবারের বিধানসভার ভোটে দুটি আসনে নির্বাচন করে দুটিতেই জয়লাভ করেছেন। ভবানীপুরে মমতা ব্যানার্জীকে এবং নন্দীগ্রাম আসনে তৃতীয়বারের মতো জয় পেয়েছেন তিনি।

বুধবার শুভেন্দু অধিকারী বলেছেন, আগামী ১০ দিনের মধ্যে তিনি একটি আসন ছেড়ে দেবেন। তবে এক্ষেত্রে দলের কেন্দ্রীয় নেতৃত্বই সিদ্ধান্ত নেবে কোন আসনটি ছাড়বো।

তিনি বলেন, ‘আমি ১০ দিনের মধ্যে একটি আসন ছেড়ে দেব। দলই সিদ্ধান্ত নেবে আমি কোনটি ধরে রাখব। তবে ভবানীপুর ও নন্দীগ্রামের মানুষের প্রতি আমার দায়িত্ব আমি ভুলব না।’

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী কি শুভেন্দু অধিকারী?

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x