হিন্দুস নিউজ

'জয় বাংলা’ স্লোগান দিলে ছাড় দেওয়া হবে না : শুভেন্দু অধিকারী

| প্রিন্ট সংস্করণ

'জয় বাংলা’ স্লোগান দিলে ছাড় দেওয়া হবে না : শুভেন্দু অধিকারী
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, নারী ও শিশু নির্যাতনের অভিযোগে অভিযুক্ত হয়ে যারা এখনও বাংলাদেশের ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (১৬ মে) দক্ষিণ ২৪ পরগনার এক কর্মিসভায় তিনি এ মন্তব্য করেন।

এদিন ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠকে অংশ নেন শুভেন্দু অধিকারী। বৈঠকে রাজ্যের শীর্ষ পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিভিন্ন জেলার পুলিশ সুপাররা। সেখান থেকে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানের বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বৈঠকে পুলিশ সদস্যদের কল্যাণে গঠিত পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বোর্ডটি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের শাখা সংগঠনে পরিণত হয়েছিল। সরকারি সম্পত্তি নষ্টকারীদের বিরুদ্ধে ক্ষতিপূরণ আদায় ও ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা করার নির্দেশও দেন তিনি।

পরে ফলতায় এক কর্মিসভায় শুভেন্দু বলেন, ২০২১ সালের বিধানসভা-পরবর্তী সহিংসতায় জড়িত না থাকলে ঘরছাড়া তৃণমূল নেতাকর্মীদের বাড়ি ফেরাতে স্থানীয় বিজেপি বিধায়ক ও পুলিশ প্রশাসন সহযোগিতা করবে। তবে সহিংসতায় জড়িতদের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

এসময় তিনি আরও বলেন, এখনো যারা বাংলাদেশের জয় বাংলা স্লোগান দিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের ছাড় দেওয়া হবেনা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

'জয় বাংলা’ স্লোগান দিলে ছাড় দেওয়া হবে না : শুভেন্দু অধিকারী

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x