হিন্দুস নিউজ

কাহারোলে ঐতিহ্যবাহী কান্তজীউ মন্দির পরিদর্শনে মন্ত্রী-প্রতিমন্ত্রী

Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
কাহারোলে ঐতিহ্যবাহী কান্তজীউ মন্দির পরিদর্শনে মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

দিনাজপুরের কাহারোল উপজেলার ঐতিহ্যবাহী ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন কান্তজিউ মন্দির পরিদর্শন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি।

শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) মন্ত্রী ও প্রতিমন্ত্রী কান্তজিউ মন্দিরে পৌঁছে মন্দিরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় তারা মন্দিরের প্রাচীন স্থাপত্যশৈলী, টেরাকোটার নান্দনিক কারুকার্য ও ঐতিহাসিক নিদর্শন পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে কান্তজিউ মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব, প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণ, পর্যটন সম্ভাবনা এবং দর্শনার্থীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।

Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম, দিনাজপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহাঙ্গীর আলম, দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোছা. মোকলেদা খাতুন মীম, রাজদেবোত্তর এস্টেটের এজেন্ট রণজিৎ কুমার সিংহ, কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক শামীম আলীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

কান্তজিউ মন্দির বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক স্থাপনা। মন্দিরের দেয়ালজুড়ে থাকা অনন্য টেরাকোটা কারুকার্য ও প্রাচীন স্থাপত্যশৈলী দেশ-বিদেশের দর্শনার্থীদের আকৃষ্ট করে আসছে।

ঐতিহাসিক এই স্থাপনার সংরক্ষণ, পর্যটন সম্ভাবনা এবং দর্শনার্থীদের সুযোগ-সুবিধা উন্নয়নের বিষয়ে পরিদর্শনকালে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।

বিষয় : মন্দির জাতীয়

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

কাহারোলে ঐতিহ্যবাহী কান্তজীউ মন্দির পরিদর্শনে মন্ত্রী-প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দিনাজপুরের কাহারোল উপজেলার ঐতিহ্যবাহী ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন কান্তজিউ মন্দির পরিদর্শন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি।

শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) মন্ত্রী ও প্রতিমন্ত্রী কান্তজিউ মন্দিরে পৌঁছে মন্দিরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় তারা মন্দিরের প্রাচীন স্থাপত্যশৈলী, টেরাকোটার নান্দনিক কারুকার্য ও ঐতিহাসিক নিদর্শন পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে কান্তজিউ মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব, প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণ, পর্যটন সম্ভাবনা এবং দর্শনার্থীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম, দিনাজপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহাঙ্গীর আলম, দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোছা. মোকলেদা খাতুন মীম, রাজদেবোত্তর এস্টেটের এজেন্ট রণজিৎ কুমার সিংহ, কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক শামীম আলীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

কান্তজিউ মন্দির বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক স্থাপনা। মন্দিরের দেয়ালজুড়ে থাকা অনন্য টেরাকোটা কারুকার্য ও প্রাচীন স্থাপত্যশৈলী দেশ-বিদেশের দর্শনার্থীদের আকৃষ্ট করে আসছে।

ঐতিহাসিক এই স্থাপনার সংরক্ষণ, পর্যটন সম্ভাবনা এবং দর্শনার্থীদের সুযোগ-সুবিধা উন্নয়নের বিষয়ে পরিদর্শনকালে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।

হিন্দুস নিউজ

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x